বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এর আয়োজনে ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সহযোগিতায় কিশোরগঞ্জে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এবারের আয়োজনে ৩২টি ইভেন্টে কিশোরগঞ্জ সদরের প্রায় সব’কটি স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করেছে।  

অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।

কিশোরগঞ্জে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী’র সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ প্রমুখ। এছাড়াও উক্ত আয়োজনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা, সহযোগীবৃ্ন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১৪ জানুয়ারী কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com