সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে হত্যা ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
তাড়াইলে হত্যা ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার
জমিজমা ও মাদক মামলার ঘটনায় তিন আসামিকে ঢাকা ভাষানটেক ও মিরপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ।
উপজেলার দিগদাইড় ইউনিয়নের জটারকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (৪৫) কে মিরপুর মডেল থানাধীন শেওড়াপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বিকেলে গ্রেফতার করে তাড়াইল থানায় নিয়ে আসেন এসআই আসাদুজ্জামান, এএসআই হেমন্ত কুমার ও কনস্টেবল জামাল উদ্দীন। উপজেলা জটারকান্দা গ্রামের আবদুল হামিদ এর ছেলে সঞ্জু মিয়া ওরফে ছোট মিয়াকে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জে তাকে কুপিয়ে হত্যা করেন একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (৪৫) সহ আরো কয়েকজন।
নিহত সঞ্জু মিয়ার ভাই সুরাফ মিয়া করিমগঞ্জ থানায় আবুল কালাম আজাদসহ আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলা নং ৩৭ (৫)১৮ ধারা ১৪৩,৩২৩, ৩২৪,৩২৬,৩০৭,৩০২,১১৪,৩৪।

অপরদিকে ঢাকা ভাষানটেক থানাধীন এলাকার হত্যা মামলার আরেক আসামি উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা বড়বাড়ী গ্রামের আবুল কালামের ছেলে খোকন মিয়া (৩২) কে গ্রেফতার করে তাড়াইল থানায় নিয়ে আসা হয়।

মামলা নং ২১ (১২) ১৯ ধারা ৩০২/৩৪। একই এলাকা থেকে মাদক মামলার আরেক আসামি কাজলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে আল আমিন (২৭) কে গ্রেফতার করে তাড়াইল থানায় নিয়ে আসা হয়। শুক্রবার ২০ জানুয়ারি দুপুরে হত্যা ও মাদক মামলার তিন আসামিকে জেলা জজকোর্টে প্রেরণ করা হয়েছে। 
তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম বলেন, আসামিদের শুক্রবার দুপুরে জেলা জজকোর্টে পাঠানো হয়েছে। হত্যা মামলা ও মাদক বিরোধী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com