রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ব্রহ্মপুত্র থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
ব্রহ্মপুত্র থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাহেৎধান্দুল-চরকাওনা মৌজার ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহাৎসব চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। এতে ভাংগনের ঝুকিতে পড়েছে আশপাশের বসতবাড়ীরসহ ফসলী জমি। বালু উত্তোলন বন্ধ করতে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন চরচারালবন্দ গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম নামের এক কৃষক।

লিখিত অভিযোগ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ব্রহ্মপুত্র নদ থেকে গত কিছুদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে উপজেলার মির্জাপুর গ্রামের মৃত করিম মিয়ার ছেলে আশরাফ উদ্দিন ও তার সঙ্গীরা। গভীর রাত থেকে ভোর সকাল এবং সরকারী ছুটির দিন প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। এভাবে বালু তোলায় ভাংগনের ঝুকিতে পড়েছে ফসলী জমি ও আশপাশের বসতবাড়ি। বালু উত্তোলনে স্থানীয় ভাবে নিষেধ করলে দেওয়া হচ্ছে হত্যার হুমকি-ধমকি। অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে কোটি টাকা সরকারী রাজস্ব হারাচ্ছে সরকার।

এ বিষয়ে অভিযোগকারী নূরুল ইসলাম বলেন, গভীর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত ড্রেজার দিয়ে বালু তুলে বাল্কহেড দিয়ে রাতের আঁধারে পাচার করছে। এতে আমাদের বাড়িঘর ও জমিজমা নদী গর্ভে বিলীন হচ্ছে। নদী থেকে বালু উত্তোলন করতে তাদের কয়েকবার না করেছি। এ জন্য এখন তারা আমাদেরকে উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আশরাফ উদ্দিন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। এটি ওপর মহলের বিষয়। আমাকে অহেতুক দোষারোপ করা হচ্ছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com