বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

১৪ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

আলি হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে
১৪ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত সোহেল মিয়া নামের এক ১৪ বছর ধরে পলাতক আসামিকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ধর্ষণ মামলার আসামি সোহেল মিয়া (৩৮) কুলিয়ারচর উপজেলা উছমানপুর ইউনিয়নের কিলেরবন গ্রামের মৃত আইনব আলীর ছেলে। জানা যায়, উক্ত ধর্ষণের ফলে ধর্ষিতার গর্ভে জন্ম নেওয়া কন্যা সন্তান বর্তমানে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত আছে।
দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পর গত বৃহস্পতিবার ১৯ জানুয়ারি দিবাগত রাতে চট্রগ্রাম থেকে গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করে কুলিয়ারচর থানা পুলিশ।
পুলিশ ও মামলার বিবরণে জানাযায়, ২০০৮ সালে মার্চ মাসে বিয়ের প্রলোভনে সোহেল মিয়া একই গ্রামের মামলার বাদী রুনা আক্তারের ঘরে প্রবেশ করে রুনা আক্তারকে ধর্ষন করে পালিয়ে যায় । পরে ১৫ মার্চ ধর্ষিতা বাদী হয়ে কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোহেল কে আসামী করে মামলা দায়ের করে ।মামলা দায়েরের ১০ বছর পর ২০১৮ সালে আসামীর অনুপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন ।
এ বিষয়ে কুলিয়ারচর থানার (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ধর্ষণ মামলার পর থেকে দীর্ঘ ১৪ বছর ধরে আসামি সোহেল পলাতক ছিলো। অবশেষে তাকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়। ধর্ষণের ফলে ধর্ষিতার গর্ভে জন্ম নেওয়া কন্যা সন্তানটি বর্তমানে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্রী । তবে ডিএনএ টেষ্টের পর সন্তানের আসল পরিচয় জানা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com