বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কুলিয়ারচর আলোচিত কৃষক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তারে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

আলি হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে
কুলিয়ারচর আলোচিত কৃষক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তারে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিং এর বিচার দেওয়াকে কেন্দ্র করে বখাটে কর্তৃক কৃষক হত্যাকা-ের আলোচিত ঘটনার প্রধান দুই আসামী বাবুল ও রিসাদ গ্রেপ্তারের প্রেস ব্রিফিং করেছে পুলিশ ।

সোমবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে কুলিয়ারচর থানায় এ প্রেস ব্রিফিং করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)।

পুলিশ সুপার বলেন, বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাছিনা বেগম অসুস্থ থাকায় তাহাকে দেখার জন্য উক্ত বিদ্যালয়ের ছাত্রীরা তাহার বাড়িতে আসিলে মুজরাই গ্রামের ১. বাবুল, ২. রাশেদুল আলম রিসাদ ও ৩. পারভেজ, মেয়েদেরকে উত্যক্ত করে। এই ঘটনায় হাছিনা বেগমের চাচাত ঝা আনিছা বেগম উল্লেখিত আসামিদের অভিভাবকদের জানাইলে ইহাতে ক্ষিপ্ত হইয়া উক্ত আসামীরা গত ১৯ জানুয়ারি রাত অনুমান আট ঘটিকার সময় আনিছা বেগমের বাড়িতে আসিয়া আনিছা বেগমকে গালিগালাজ করিতে থাকে। এসময় আনিছা বেগমের স্বামী আবু বাক্কার (৬০) এশার নামাজ পড়িয়া বাড়িতে আসিয়া ঘটনা দেখিয়া কি হইয়াছে জিজ্ঞাসা করিলে আসামীরা ক্ষিপ্ত হইয়া আবু বাক্কারকে এলোপাতারি কিল ঘুষি মারিলে আবু বক্কর ঘটনাস্থলেই মারা যায়।

এই ঘটনায় নিহতের ছেলে ডা. বায়েজিদ বাদী হয়ে চার জনের নাম সহ অজ্ঞাত নামা ৩/৪ জনের নামে কুলিয়ারচর থানার মামলা করেন। এর প্রেক্ষিতে নরসিংদী রায়পুরা থেকে বাবুল ও ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে রাশেদুল আলম রিসাদকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, অপর আসামি পারভেজ ও আলম মিয়াকেও খুব শীঘ্রই গ্রেপ্তারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ইভটিজিং এর বিচার দেওয়ায় উপজেলা রামদী ইউনিয়নের মোজরাই গ্রামের বৃদ্ধ কৃষক আবু বক্কর (৫৭) কে বাড়িতে এসে পিটিয়ে হত্যা করে বখাটেরা। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com