কিশোরগঞ্জে সিনিয়র সাংবাদিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র কিশোরগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার ও বিডিনিউজ টুয়েন্টিফোর এর কিশোরগঞ্জ প্রতিনিধি অ্যাড. মারুফ আহমেদ এর স্ত্রী মতিয়া জাহান (৪৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্ত্রী কিশোরগঞ্জ সদরের কলাপাড়া হাজী আব্দুল গফুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা ছিলেন।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে কিশোরগঞ্জ জেলা শহরের আলোরমেলা এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাদ জোহর ঐতিহাসিক পাগলা মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পাগলা মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে ওয়াননিউজ পরিবার গভীরভাবে শোকাহত।