বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

বগুড়ায় ভবনের বিম ভেঙে শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
বগুড়ায় ভবনের বিম ভেঙে শ্রমিক নিহত

বগুড়া পৌরসভায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙ্গে মাথায় পড়ে শংকর (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের জলেশ্বরীতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শংকর শহরের দক্ষিণ চেলোপাড়ার বিশ্বনাথের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহরের অন্যতম বাণিজ্যিক এলাকায় বেসিক রিয়েল স্টেটের বগুড়া সিটির সাততলা নির্মাণাধীন ভবনের নিচ তলায় কাজ চলছিলো। নিচতলায় শ্রমিকেরা দেয়াল ভাঙ্গার এক পর্যায়ে শ্রমিক শংকরের মাথার উপর বিম ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com