কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় উপজেলা ইউএনওর কক্ষে অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: শাকিলা পারভিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার এস আই মোঃ রিয়াদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বাক্কার ছিদ্দিক, সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
বক্তারা উপজেলার বিভিন্ন হাওরে বোরো মৌসুমে গরু চুরি, বাল্য বিবাহ, ইভটিজিং, মদ, জুয়া ও টিউবয়েলের মাথা চুরি বিষয়ে আলোচনা করেন।