শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নিকলীতে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
নিকলীতে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একদিকে সরকারিভাবে বৃহৎ পরিমাণের কৃষককে বিনামূল্যে ভুট্টার বীজ ও সার প্রদান অপরদিকে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

এছাড়া চলতি রবি মৌসুমে হাইব্রিড জাতের ভুট্টার আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে। নিকলী উপজেলা সাতটি ইউনিয়নের বিশেষ করে চরাঞ্চলজুড়ে এখন শুধু ভুট্টার উঠতি চারা শোভা পাচ্ছে। ভালো ফলনের আশায় কৃষকরাও অধীর আগ্রহে জমিতে কাজ করছেন।

নিকলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে কৃষি বিভাগ ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নিয়েছিল পাঁচ হাজার ৯৫০ একর। আর আবাদ হয়েছে ছয় হাজার ২৫০ একর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ একর জমিতে বেশি আবাদ হয়েছে। গত বছরের তুলনায় আবাদ বেড়েছে ১ হাজার একর বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৭৯০ জন কৃষককে দুই কেজি করে ভুট্টার বীজ দেওয়া হয়েছে বিনামূল্যে। এছাড়াও ২০ কেজি করে ডি.এ.পি সার এবং ১০ কেজি করে এম.ও.পি সার দেওয়া হয়েছে বিনামূল্যে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এ মৌসুমে বৃহৎ পরিমাণের কৃষক ভুট্টার প্রণোদনা পেয়েছেন।

কৃষকরা জানান, গত বছর বাজারে ভুট্টার দাম বেশি থাকায় অধিক লাভবান হয়েছেন। এ কারণে প্রণোদনা কর্মসূচির বাইরেও অনেক কৃষক তাদের জমিতে এ মৌসুমে ভুট্টার আবাদ করেছেন। এছাড়াও ভুট্টার আবাদ বৃদ্ধি ও ফলন ভালো করতে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোতিা করছে কৃষি বিভাগ।

কৃষকরা আরও জানান, নদীবেষ্টিত বিভিন্ন ইউনিয়নের চরাঞ্চলের অধিকাংশ প্রান্তিক কৃষকরা রবি মৌসুমে গত কয়েক বছর যাবৎ আগাম জাতের হাইব্রিড ভুট্টার চাষ করে লাভবান হচ্ছেন। চরাঞ্চলে অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষ বেশি হয়। কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভজনক হওয়ায় ভুট্টাচাষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে ভুট্টা গো-খাদ্য হিসেবেও ব্যবহার হয়। তাছাড়া পোল্ট্রি শিল্পের জন্যও ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। এক একর জমিতে ভুট্টা হয় ৯০ থেকে ১০০ মণ। একর প্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ করে চাষিরা ১লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারেন।

চলতি রবি মৌসুমে জমিতে ফলনের আকৃতি ভালো হওয়ায় কৃষকের মুখে হাঁসি ফুটেছে। তারা এখন জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। নিকলীর সিংপুর গ্রামের ভুট্টাচাষি ধন মিয়া বলেন, এবছর বন্যায় আমাদের বীজতলা, সবজি ক্ষেতসহ সকল ফসল তলিয়ে নষ্ট হয়েছে। এর ফলে আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হই। আর এই ক্ষতি কাটিয়ে উঠতে বন্যা পরবর্তী সময়ে ধনু ও ঘোড়াউত্রার বুকে জেগে ওঠা চরে আমরা ভুট্টা চাষ করেছি। ভুট্টা চাষে খরচ অনেক কম। আর লাভ অনেক বেশি। আশা করি ভুট্টা চাষ করে বন্যার ক্ষতি অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পারবো।

ভুট্টাচাষি কাবিল সর্দার, মুরাদুজ্জামান, টিপু সুলতান ও শাহাবউদ্দিন বলেন, নিকলীর হাওরের মাটি ভুট্টা চাষের উপযোগী হওয়ার আমাদের চরাঞ্চলে ভুট্টার বাম্পার ফলন হয়। এবছর আমরা আশা করছি একর প্রতি ৯০ থেকে ১০০ মণ ফলন পাবো। গত বছর চরাঞ্চলে ভুট্টার ফলন ভালো হওয়ায় এবছর আরও অধিক জমিতে ভুট্টার আবাদ করেছি। আমাদের দেখা-দেখি যারা অন্য ফসল আবাদ করতো তারাও এবছর ভুট্টা চাষ করেছে।

উপজেলার উপ-সহকারী উদ্ভিত সংরক্ষণ কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বিগত কয়েক বছর ধরে নিকলীতে ক্রমাগতভাবে ভুট্টার আবাদ বৃদ্ধি পাচ্ছে। নতুন ফসল হিসেবে কৃষক যেন চাষাবাদের ক্ষেত্রে সমস্যায় না পড়ে সেজন্য আমরা সরাসরি কৃষককে সঠিকভাবে ভুট্টাচাষ করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। ভুট্টায় বিভিন্ন রোগ ও পোকা আক্রমণ করলে সেগুলো দমনে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল পাঁচ হাজার ৯৫০ একর। আর আবাদ হয়েছে ছয় হাজার ২৫০ একর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ একর জমিতে বেশি আবাদ হয়েছে। গত বছরের তুলনায় আবাদ বেড়েছে ১ হাজার একর বেশি। তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময় ভুট্টার রোগ-পোকমাকড় দমন ও অধিক ফলনের জন্য কৃষকদেরকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com