রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদন্ড

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদন্ড
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনের দায়ে আল মামুন নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনদিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম এ সাজা দেন। সাজাপ্রাপ্ত যুবক আল মামুন উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
পশ্চিম দ্বীপেশ্বর কুলেশ্বরী মন্দিরের পাশের শশ্মানঘাটে মাদক সেবন করছিলেন আল মামুন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো.আসাদুজ্জামান টিটু,উপ পরিদর্শক শাহীন মিয়া সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। আটক আল মামুন মাদক সেবনের কথা স্বীকার করায় তাকে এ সাজা দেওয়া হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান টিটু  বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com