৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে একাধিক জয় ছিনিয়ে এনেছে। সর্বশেষ রোববার (২৯ জানুয়ারি) তারা বিভাগীয় পর্যায় শেষ করে স্কুলে ফিরে এসেছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে তাদের ফুল দিয়ে বরণ করে নেয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তাদের সাফল্যের জন্য ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে খেলাধুলায় সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন স্কুল ম্যানেজিং কমিটি।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: শফিকুল হক (বাবুল), সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান খান, সদস্য মো: আ: কাদির, মো: মুছলেউদ্দিন, কুরবান আলী, আব্দুস সালাম ও মহিলা সদস্য অনুফা বেগম, সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হক, সিনিয়র ও সহকারি সকল শিক্ষকবৃন্দ।
৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ভলিবল (বালিকা) গ্রুপে কিশোরগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন, কিশোরগঞ্জ জেলা চ্যাম্পিয়ন, ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ে রানার আপ হয়েছে।
টেবিল টেনিস (বালিকা) দ্বৈত তে কিশোরগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন, কিশোরগঞ্জ জেলা চ্যাম্পিয়ন, ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে শেষে বিভাগীয় পর্যায়ে রানার আপ হয়েছে।
টেবিল টেনিস (বালিকা) একক কে কিশোরগঞ্জ সদর উপজেলা রানার আপ ও হকি (বালিকা) গ্রুপে কিশোরগঞ্জ সদর উপজেলাতে রানার আপ হয়েছে।
শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এবারের সকল অর্জনের উপহার শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয় ও সার্টিফিকেট বিতরণ করা হয়।