বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচর সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন

আলি হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে
কুলিয়ারচর সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন
কুলিয়ারচর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সারা দেশের ন্যায় কলেজ অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন- অত্র কলেজের সভাপতি ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা।
প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদেরকে নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ গ্রহণের পাশাপাশি ইভটিজিং, মাদক ও অপচয় থেকে দূরে থেকে মুক্তিযুদ্ধের আদর্শে দেশপ্রেমিক  সু-নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
কলেজের প্রভাষক রফিকুল বাহার  ও প্রভাষক সুপর্ণা রায় এর যৌথ সঞ্চালনায় উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে আরও বক্তব্য দেন কুলিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ ইদ্রিস মিয়া, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, প্রভাষক নূর জাহান, প্রভাষক খাদিজা প্রমুখ। 
ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের পরিচিতি, কলেজের নিয়মশৃঙ্খলা ও সার্বিক বিষয়ে নবাগত শিক্ষার্থীদের অবহিত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com