কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের ৫ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় খেলার মাঠে এ ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল্লাহ আল খায়ের তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিনেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
দীন আই হসপিটালের এইচআর এন্ড এডমিন মো. হুমায়ূন কবীর শাহীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলম, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারী কলেজের প্রভাষক আজহারুল হক আকন্দ আরিফ, নরসিংদীর বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক কামরুজ্জামান খান, দীন আই হসপিটালের পরিচালক মো. রফিকুল ইসলাম হক টিটু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস. রাফা ফিলিং স্টেশনের পরিচালক মো. ওমর ফারুক শামীম, স্বপ্নছোঁয়া ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পরিচারক মোহাম্মদ মাহফুজুর রহমান, উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের উপ-নির্বাহী পরিচালক মো. শাহীন আলম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদ উদ্দীন আহমদ।
ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা আক্তার কোহিনুর ও অফিস সহকারী মো. মোজাম্মেল হক খান।