রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন সম্পন্ন হয়েছে

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন সম্পন্ন হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২২-২০২৩ সম্পন্ন হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ইফার মসজিদ সভাকক্ষে ইফার ফাউন্ডেশনের আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, কিশোরগঞ্জের ইসলামীয়া ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মহসিন খান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইসলামীয়া ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ওসমান গণি, ইফার মডেল কেয়ারটেকার মো. আবুল হোসেন, ইফার মসজিদের ইমাম মো. সোলাইমান, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সিদ্দিক হোসেন, মাওলানা হাদিউল ইসলাম, হাফেজ ক্বারী মো. মোজাম্মেল হক প্রমুখ। এর আগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তরা সমাজে অসঙ্গতি দুর করার জন্য সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসনসহ জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ইমামদের যথাযথ ভূমিকা পালন করার আহবান জানান।

সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এই সময় পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, ইফার ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, ধর্মীয় নেতা ও উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com