শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠাচ্ছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠাচ্ছে কাতার

তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর দিবে কাতার। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় পাশে দাঁড়াতে কাতার এ সহায়তার হাত বাড়িয়েছে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। ভ্রাম্যমাণ ঘরগুলোর পাশাপাশি উদ্ধারকারীদের একটি টিম, ত্রাণসামগ্রী, পর্যাপ্ত পরিমাণ তাঁবু ও শীতবস্ত্রও পাঠাবে কাতার।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ’র বরাত দিয়ে ডেইলি সাবাহ জানায়, সোমবার ভূমিকম্পের ঘটনার পরপরেই উড়োজাহাজে করে দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে নির্দেশ দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তারই অংশ হিসেবে এ সাহায্য পাঠানো হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জানায়, তুরস্ক এবং সিরিয়ায় আড়াই কোটির বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন। দুটি দেশের কয়েক হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।

সোমবার ভোরে মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

সিরিয়ার ন্যাশনাল আর্থকোয়েক সেন্টারের প্রধান রায়েদ আহমেদ এটিকে ‘ইতিহাসে তাদের রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প বলে অভিহিত করেছেন।

এদিকে ভূমিকম্পের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এরদোয়ান টুইটারে বলেন, আমাদের সরকারি ও বিদেশি সব দপ্তরে ১২ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com