কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আহমেদ ফারুক খোকনের পিতা মরহুম নূরুল ইসলাম স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বাদ জহুর হোসেন্দী পশ্চিম আৎকাপাড়া দারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিম খানায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান আ. হাই মাস্টার, মরহুমের সুযোগ্য সন্তান আহমেদ ফারুক খোকন ও হারুন রশিদ মাসুদসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মিলাদ ও দোয়া মহফিলে অংশগ্রহণ করেন।