বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

৯২ হাজার ইয়াবা জব্দ, বাবা-মেয়েসহ তিনজন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে
৯২ হাজার ইয়াবা জব্দ, বাবা-মেয়েসহ তিনজন গ্রেপ্তার

৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় বাবা ও মেয়েসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। বুধবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকার সিদ্দিক আলী শাহ, তার মেয়ে সেলিনা আক্তার রুপালি ও একই এলাকার মাদক কারবারি মোশাররফ হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন।

বুধবার বিকেলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে পাচার করতো। ধরাও পড়েছিল তারা কয়েকবার। পরে তারা কৌশল বদলে টেকনাফ থেকে সমুদ্র পথে আবার কখনো সোনা মসজিদ ও হিলি স্থল বন্দর দিয়ে ইয়াবা পাচার করতো।

তিনি আরও জানান, গতরাতে বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকার মাদক কারবারি মোশাররফ হোসেনের বাড়িতে ইয়াবার একটি বড় চালান বিক্রির উদ্দেশ্যে রেখেছিল এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এর ভিত্তিতে বুধবার ভোরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় ৯২ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করলেও মোশাররফসহ অন্য সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com