শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

তুরস্কে ভূমিকম্প: এক তরুণীকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশি দল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
তুরস্কে ভূমিকম্প: এক তরুণীকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশি দল

তুরস্কের উদ্ধার কাজ শুরু করেছে বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দল। এরইমধ্যে তারা ১৭ বছরের এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া তিনটি মৃতদেহও উদ্ধার করেছে দলটি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরইমধ্যে উদ্ধারকারী দল ১৭ বছর বয়সী এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়াও তিন জনের মরদেহ উদ্ধার করেছে তারা।

তুরস্কে উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল অংশ নিয়েছে। তারা ২৪ ঘণ্টার ফ্লাইট শেষে আদানা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তারা বাসে করে ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামানে যায়। আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছে।

এর আগে সাতদিনের টার্গেটে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের ১২ জনসহ মোট ৬০ জনের একটি উদ্ধারকারী দল সি-১৩০ বিমানে করে তুরস্কের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা রয়েছেন তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপের স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com