রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

মেলায় যাওয়া হলো না ইসমাইলের

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
মেলায় যাওয়া হলো না ইসমাইলের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. ইসমাইল (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরখামা এলাকায় আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। ইসমাইল চরখামা গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শীলপাঠা খোদাইয়ের কারিগর ছিলেন।

নিহতের বোন আছমা আক্তার সাংবাদিকদের বলেন, সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পাশ্ববর্তী কটিয়াদী উপজেলার কুড়িখাই মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ইসমাইল। রাত পেরিয়ে সকাল হলেও সে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করি। পরে বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদীর পাড়ে ইসমাইলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এটি হত্যাকান্ড কিনা তা তদন্ত চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com