বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁর নিভৃত পল্লীতে দিনব্যাপী অনন্য বই মেলা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে
নওগাঁর নিভৃত পল্লীতে দিনব্যাপী অনন্য বই মেলা

প্রত্যন্ত গ্রামের নিভৃত পল্লিতে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া, গ্রামের শিক্ষার্থীদের শতভাগ শিক্ষিত করার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলা, শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ করাসহ বিভিন্ন কর্মকান্ডকে বাস্তবায়নের লক্ষে নওগাঁর মান্দা উপজেলার মসিদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী অনন্য বই মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মসিদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী নিভৃত পল্লীতে অনন্য বই মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু বাক্কার সিদ্দিক। মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী অনন্য বইমেলায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম মজনজুর হোসেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর হেরিটেজ বাংলাদেশ ইতিহাসের আর্কাইভস প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত রেজিষ্ট্রার ড. শেখ সাদ আহম্মেদ, নওগাঁর মান্দার শাহ কৃষি তথ্য পাঠাগার ও যাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ, রাজশাহীর কথা সাহিত্যিক নিরমিন শিমেল, রাজশাহীর লেখক, গবেষক ও সমাজসেবক ডিএম খোশবর আলী, বিভাগীয় সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মাসুদ রানা, বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদেও সহসভাপতি নুরুন নবী প্রভাত মৃধা, মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের সভাপতি মো. মোজাম্মেল হক, নওগাঁ সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এসএম আশিক, মশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ প্রমুখ।

নওগাঁ জেলা সদর থেকে প্রায় ৬০কিলোমিটার দুরে কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে ২০১০সালে মান্দা উপজেলার মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগার স্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। শিক্ষা কার্যক্রম ছাড়াও সংগঠনটি গত ১১বছর যাবত দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরন প্রদান, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ সৃষ্টির লক্ষে বার্ষিক বই মেলার আয়োজন করা, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এছাড়া অনন্য বই মেলায় চিত্রাঙ্কন, আবৃত্তি, অভিনয়, কৌতুক, উপস্থিত বক্তৃতা দেশাত্মবোধক গান ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মান্দা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com