সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ২৪ ঘন্টার মধ্যে ইসমাইল হত্যার আসামী গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ২৪ ঘন্টার মধ্যে ইসমাইল হত্যার আসামী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মো. ইসমাইল হোসেন (৪০) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গোলাম রাব্বি (২০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে ওই আসামী আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান।

গ্রেপ্তার হওয়া আসামী গোলাম রাব্বী উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের আবু তাহেরের ছেলে এবং স্থানীয় হাজী জাফর আলী কলেজের এইচএসসি মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, নিহত ইসমাইল হোসেনের বাড়ি একই এলাকায়। তার বাবার নাম নিলু মিয়া। তিনি এলাকায় ঘুরে ঘুরে শিল পাটা খোদাইয়ের কাজ করতেন। গত ১৪ ফেব্রুয়ারি চরখামা এলাকার আড়িয়াল খাঁ নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশেই পড়েছিল ঘুমের বড়ির একটি খালি পাতা ও কোকাকোলার একটি খালি বোতল।

এ হত্যাকান্ডের ঘটনায় ওই দিনই নিহতের বোন আছমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। হত্যাকান্ডের পর থেকেই পুলিশ বিভিন্ন ভাবে বিষয়টি তদন্ত করে আসছিলেন। পরিশেষে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, আসামী গোলাম রাব্বী ও নিহত ইসমাইল হোসেনের মধ্যে সমকামিতার সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে তারা এই কাজ করে আসছিলেন। আর এ কাজে গোলাম রাব্বিকে উদ্বোদ্ধ করেন নিহত ইসমাইল হোসেন। কিন্তু এ কাজ করতে রাজি ছিলেন না গোলাম রাব্বি। ফলে এর বিনিময়ে গোলাম রাব্বীকে টাকা দিতেন ইসমাইল। ইসমাইলের এ কার্যকলাপে ক্ষুদ্ধ ছিলেন গোলাম রাব্বী। তাই এ কাজ থেকে রক্ষা পেতে ইসমাইলকে হত্যার পরিকল্পনা করেন গোলাম রাব্বী। এই পরিকল্পনার অংশ হিসেবে ১৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে সমকামিতার কথা বলে ইসমাইলকে মুঠোফোনে ডেকে আলিয়াল খাঁ নদীর তীরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর কৌশলে কোকাকোলার সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে ইসমাইলকে খাওয়ায় গোলাম রাব্বী। পরে ইসমাইল ঘুমিয়ে পড়লে তাঁর গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় গোলাম রাব্বী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, প্রযুক্তির সহায়তায় হত্যার রহস্যটি উদঘাটন করতে সক্ষম হই। আসামী গোলাম রাব্বী ইসমাইলকে হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন। শুক্রবার বিকেলে আসামী গোলাম রাব্বী আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com