রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ৩৬৮১০জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ৩৬৮১০জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়িত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৫২টি টিকাদান কেন্দ্রে এ কর্মসূচী পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজলো স্বাস্থ্য র্কমর্কতা ডা. নূর-এ-আলম খানের সভাপতিত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন ডা. শাহনেওয়াজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিবুল হক, মেডিকেল অফিসার ডা. মো. ফারুক প্রধান, ডা. মো. মিঠুন রানা, ডা. এসএম দীপন, উপসহকারী মেডিকেল অফিসার কামরুল ইসলাম সিদ্দিকি, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো: সারোয়ার জাহান প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার ২৫২টি পয়েন্টে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ বছর ৬-১১ মাস বয়সী ৪২০০জন শিশুকে একটি করে নীল রংয়ের ও ১২-৫৯ মাস বয়সী ৩২ হাজার ৬১০জন শিশুকে একটি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com