বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

শহীদ মিনারে ফুল দিতে এসে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
শহীদ মিনারে ফুল দিতে এসে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৬

ঝিনাইদহের কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বিএনপি ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে ফিরছিল বিএনপির নেতাকর্মীরা। সে সময় কলেজের গেটের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বলেন, আমাদের ছেলেরা দাঁড়িয়ে ছিল। সেখানে বিএনপির নেতাকর্মীরা এসে হামলা করে। তারা পরিকল্পিত ভাবেই আগে থেকে লাঠি সোটা নিয়ে এসেছিল। ফিরে যাওয়ার সময় তারা একা পেয়ে ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে কুপিয়ে আহত করে। একটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম জানান, দলীয় নেতা কর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে পিছন থেকে আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করলে জনতা প্রতিরোধ করে। সেসময় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আমাদের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রহিম মোল্লা’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com