“স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, হাসপাতাল কার্যালয়ের সামনে অতিথিরা ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ সারফুল ইসলামের সঞ্চালনা, অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ আলম, উপজেলা পশু সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. লিটিন মিয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, উপজেলা কৃষকলীগের সভাপতি আ. আওয়াল, পৌর প্যানেল মেয়র মো. আসাদ মিয়া ও সিদ্দিক হোসেন রিপন, অপিয়াম ভেটেরিনারি এন্ড পোল্ট্রি ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আসিফুজ্জামান খন্দকার, সফল খামারি মো. বুরহান উদ্দিন।
প্রদর্শনীতে মোট ৩৮টি স্টলে উন্নত প্রজাতির গাভি, ষাঁড়, ঘোড়াসহ নানা প্রজাতির পাখি, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও বিভিন্ন ওষুধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।