পরিসংখ্যা ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় পরিসংখ্যান দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিসংখ্যা অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. ফারুক হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জুয়েল ও মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. সাহানা আক্তার, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান প্রমুখ।