বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি ক্ষেত্রে বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা হতে ৮জন কৃষক/কৃষানীকে পুরষ্কার অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে কিশোরগঞ্জ খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অফিসের উপপরিচালক কৃষিবিদ আবদুস ছাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ির সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটুয়ারী। বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অতিরিক্ত পরিচালক এমএস সোহরাব উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ খামারবাড়ি অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শষ্য) সাইফুল হাসান আলামিন, কিশোরগঞ্জ হর্টিকালচারের উপপরিচালক আবু আদনান, পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল আওয়াল, কৃষাণী ইসরাতুন নাঈম।
বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের ২০২১-২০২২ অর্থ বছরের আওতায় কৃষি ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে ৮জনকে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কৃতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার কৃষাণী ইসরাতুন নাঈম, কটিয়াদী উপজেলা মো. হাদিউল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলার ফয়েজ উদ্দিন, মিঠামইন উপজেলার আইয়ূব আলী, তাড়াইল উপজেলার মো. তাহের উদ্দিন, কিশোরগঞ্জ সদর উপজেলা মো. হাবিবুর রহমান, তাড়াইল উপজেলার সুফিয়া আক্তার, অষ্টগ্রাম উপজেলার মো. রেখন মিয়া।