রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

হোসেনপুরে আগুনে ৮ বসতঘর ভস্মিভূত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে আগুনে ৮ বসতঘর ভস্মিভূত
কিশোরগঞ্জের হোসেনপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অসাবধানতাবসত আগুন লেগে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ টি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এসময় প্রায় ২০-২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
সোমবার (১৩ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার তারাপাশা গ্রামের মফিজ উদ্দিনের বসত ঘরে অসাবধানতা বসত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে এ আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে মো. আল আমিন, মূর্শিদা, বাচ্চু মিয়া, জুয়েল, মোখলেছুর রহমান, কাজল মিয়া, আল আমিন সিকদার ও সোহেল মিয়ার বসত ঘরে।
অগ্নিকাণ্ডে ওই সব বাড়ির আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পুড়ে ছাঁই হয়ে যায়।  
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৮ টি টিনের ঘর  ঘরে রাখা নগদ টাকা ও আসবাবপত্রসহ সমস্ত জিনিসপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উজ্জল, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন। পরে, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com