রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরি হওয়া চারটি মোটরসাইকেল উদ্ধারসহ বিমল মিয়া ওরফে বিপ্লব (৩৯) নামের চোরচক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার আদিত্যপাশা গ্রামের মো. বোরহান উদ্দিন ওরফে কাজলের বাড়িতে অভিযান চালিয়ে ওই মোটরসাইকেল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। বিমল ওই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপনে খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই মহসিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার আদিত্যপাশা গ্রামের বোরহান উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে চারটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা বোরহান উদ্দিনের ছেলে বিমলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া বিমল তার চক্রের সদস্যদের নিয়ে মোটরসাইকেল চুরির ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করেন। বিমল জানায়, তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরাই চক্রের মূলহোতা হিসেবে কাজ করে আসছেন। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে তার বাড়িতে রেখে গোপনে বিক্রি করে আসছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বোরহান উদ্দিনের বাড়ি থেকে চারটি মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা বিমলকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি চোরচক্রের ৩/৪জন সদস্য পালিয়ে যায়। তাকে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com