রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচন আগামী ১৩ মে

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচন আগামী ১৩ মে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফছিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ মে কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলসহ সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কমান্ডের নির্বাচনও অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

তফছিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ মার্চ। খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় ২২ মার্চ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ এপ্রিল। এরপর মনোনয়নপত্র দাখিল ৫ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৬ এপ্রিল ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল। আর ১৮ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ভোট গ্রহণ চলবে ১৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, খসড়া ভোটার তালিকায় পাকুন্দিয়া উপজেলায় বর্তমানে ২০২জন ভোটার রয়েছেন। এ গুলো যাচাই-বাছাই করে অতি দ্রুত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত বীরমুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় যাঁদের নাম রয়েছে, তারাই এ নির্বাচনের ভোটার হবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com