রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে পাকুন্দিয়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন। পরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত অ্যাটর্নী জেরারেল অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম খান, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ হাসান সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন ও মজিবুর রহমান প্রমুখ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার ও বিএনসিসির ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আপ্যায়ন ও উপহার বিতরণ, হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com