রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান; বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান; বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা
কিশোরগঞ্জের হোসেনপুরে সিদলা ইউনিয়নের কোনা মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পাঠ নিচ্ছে ১০০ জনের অধিক কোমলমতি শিক্ষার্থীরা। পাশাপাশি প্রধান শিক্ষকের কার্যালয়  ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানা গেছে, ১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অজপাড়া গায়ে বিদ্যালয় টি অবস্থিত। একশোর উপরে শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টিতে ১৯৯৪ সণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চার রুম বিশিষ্ট একটি ভবন নির্মাণ হয়। বিগত ২০০০ সালে কালবৈশাখী ঝড়োহাওয়ায়  তালগাছ ও কড়ই গাছ বিদ্যালয়ের ছাদের উপর সমূলে উৎপাটিত হয়ে পড়লে ,বিদ্যালয়ের অনেকাংশে ভেঙ্গে যায় এবং চারটি রুমে অনেকাংশে প্লাস্টারে ফাটল দেখা দেয়। উপজেলা শিক্ষা অফিস সহ বিভিন্ন জায়গায় আবেদন দিলেও এতদিনেও এ বিদ্যালয়টি সংস্কার করা হয়নি।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি শিক্ষার্থী আব্দুল্লাহ ও তাইয়্যেবা জানায় , ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। মাঝে মাঝে প্লাস্টারে গুঁড়া তাদের গায়ে মাথায় পড়ে। তারা সব সময় ভয়ে ভয়ে ক্লাস করে।
বিদ্যালয়ের অভিভাবক আমিনুল ইসলাম জানায়, বিদ্যালয়টি ভেঙ্গে পড়ায় তার মেয়েকে বিদ্যালয় পাঠাতে ভয় হয়। কখন কোন অঘটন ঘটে যায়।
সহকারী শিক্ষক  সাইফুল ইসলাম বলেন, “ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করাতে গিয়ে আমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হয়। এছাড়া শিক্ষকদের বসার রুমটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা মাঝে মাঝে বাইরে গিয়ে বসি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আজহারুল ইসলাম বলেন, “ভবন  ঝুঁকি পূর্ণ হওয়ায় অভিভাবকরা শিক্ষার্থীদেরকে ঠিকমতো বিদ্যালয়ে পাঠায় না । ফলে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। বিগত কয়েকদিন আগে প্রধান শিক্ষকের রুমের ছাদে ক্লাস্টার ভেঙ্গে পড়ে জাতির পিতার ছবি ভেঙ্গে যায় এবং প্রধান শিক্ষকের গায়ে আছড়ে পড়ে প্লাস্টার। এতে উনি অল্পের জন্য বেঁচে যান। তিনি যত দ্রুত সম্ভব এখানে নতুন ভবন তৈরি করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান  বলেন, “শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে বিষয়টি সমাধানের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছি।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল জানান, “উপজেলায় নতুন যোগদান করেছেন। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com