সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার মূল আসামীসহ গ্রেফতার ২

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে
তাড়াইলে ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার মূল আসামীসহ গ্রেফতার ২
কিশোরগঞ্জের তাড়াইলে হত্যা মামলার পর ২৪ঘন্টার মধ্যে মূল আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নের চর তালজাঙ্গা গ্রামের মজনু মিয়ার সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার ভিকটিম সোহরাব উদ্দিনের শত্রুতা চলে আসছিল। সেই সূত্রেই পূর্ব শত্রুতার জের ধরে গত রবিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় মজনু মিয়া ভিকটিম সোহরাব উদ্দিনের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর এসে সোহরাবকে নাম ধরে ডাকাডাকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সোহরাব বাড়ি থেকে বের হয়ে মজনু মিয়াকে গালিগালাজ করতে নিষেধ করলে মজনু মিয়া ক্ষিপ্ত হয়ে সোহরাবের শার্টের কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী মজনু ও তার সহযোগীরা সোহরাবকে এলোপাথারিভাবে শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে ভিকটিম সোহরাব অজ্ঞান হয়ে পড়লে মজনু ও তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। আশেপাশের লোকজন এসে ভিকটিম সোহরাবকে চিকিৎসার জন্য অটো-রিক্সা যোগে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহরাবের মৃতদেহ বাড়িতে নিয়ে এসে তাড়াইল থানায় অবহিত করলে থানা পুলিশ লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়৷ এই ঘটনায় ভিকটিমের ছেলে মনিরুজ্জামান রুবেল বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০১, তারিখ ০৩/০৪/২০২৩।
পুলিশ সুপার কিশোরগঞ্জের সার্বিক তদারকিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান তাড়াইল থানার ওসি তদন্ত মোখলেছুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অদ্য সকাল সাড়ে ৭টায় এজাহারনামীয় বিবাদী ১। মজনু মিয়া (৫০) কে করিমগঞ্জ থানাধীন গুজাদিয়া এলাকা হতে এবং এজাহারনামীয় আসামী ২। রোমান মিয়া (২১) কে কিশোরগঞ্জ মডেল থানাধীন নীলগঞ্জ বাজার এলাকা হতে গ্রেফতার করে তাড়াইল থানায় নিযে আসেন।
.
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত সোহরাব এর ছেলে মনিরুজ্জামান হত্যা মামলা করার সাথে সাথেই আমরা দ্রুত মূল আসামী সহ দুইজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই। সোমবার (৩ এপ্রলি) দুপুরে ধৃত দুই আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com