শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ফ্রি চিকিৎসা দিবে ফাতেমা (রা:) মা ও শিশু স্পেশালাইজড হসপিটাল

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১১৭০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ফ্রি চিকিৎসা দিবে ফাতেমা (রা:) মা ও শিশু স্পেশালাইজড হসপিটাল
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র অসহায় রোগীদের বিনামূল্যে বিভিন্ন অপারেশন এবং সকল পরীক্ষা-নিরীক্ষায় ২৫% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে কিশোরগঞ্জের ফাতেমা (রা.) মা ও শিশু স্পেশালাইজড হসপিটালে । ঐদিন জরায়ু ক্যান্সারের অপারেশন, তালুনামা (জরায়ু নামা) অপারেশন, জরায়ু টিউমার অপারেশন, একটোপিক প্রেগন্যান্সির অপারেশন, পিত্তথলির পাথর অপারেশন, হার্নিয়া অপারেশন, অ্যাপেন্ডিক্স অপারেশন, পাইলস অপারেশন, ফিস্টুলা অপারেশন, ব্রেস্ট টিউমার অপারেশন, টনসিল অপারেশন, নাকের পলিশ অপারেশন, নাকের হাড় বাঁকা অপারেশন, শরীরের অভ্যন্তরীন ও বর্হিমুখী টিউমার অপারেশন এবং হাত-পা ও মলদারের অপারেশনগুলো বিনামূল্যে করা যাবে।
হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয়েছে সেবাটি পেতে হলে আগামী ১৪ই এপ্রিলের মধ্যে হাসপাতালের ২০৪ নাম্বার রুমে এসে নাম অন্তর্ভুক্তি করতে হবে এবং ০১৭৯০৯০৫৪৫৪ এই নাম্বারটিতে কল করেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। হাসপাতালটি অবস্থান কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের সামনে। 

তারা আরও জানিয়েছেন, রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে চলতি রমজানেই হাসপাতাল কর্তৃপক্ষের নির্ধারিত তারিখে সারাদিন ফ্রি অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এছাড়াও যে সকল সেবা দিচ্ছে ফাতেমা (রা.) মা ও শিশু স্পেশালাইজড হসপিটালে: 
  • প্রসূতি মায়ের যে কোন পরামর্শে ২৪ ঘন্টা অন সার্ভিস;
  • অত্যাধুনিক পেইনলেস নরমাল ডেলিভারি সেন্টার;
  • সেরা এনেস্থসিওলজিস্ট দ্বারা ২৪ ঘন্টা ইপিডুরাল ব্যবস্থা;
  • সর্বাধুনিক অপারেশন থিয়েটার ও লেবার রুম;
  • কনসালটেন্টের সরাসরি তত্ত্বাবধানে অভিজ্ঞ রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, মিডওয়াইফ এবং নার্স টিম;
  • নরমাল ডেলিভারি উপযোগী ব্যায়াম;
  • ডেলিভারি পরবর্তী মায়ের মানসিক স্বাস্থ্য সেবা;
  • প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন ও পরবর্তী সেবা সমূহ।

 

উল্লেখ্য যে, দূরের রোগীদের জন্য হাসপাতালের ভিতরেই নামাযের ব্যবস্থা, ক্যান্টিন ও ফার্মেসী সেবাও চালু রয়েছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com