বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

ঈদের ছুটির আনন্দে আত্মহারা শিশুরা

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
ঈদের ছুটির আনন্দে আত্মহারা শিশুরা
আহা কি আনন্দ আকাশে বাতাশে। স্কুল ছুটির পর দৌড়ে বাড়ি যাওয়ার পথে সবার মুখে মুখে শুনা গেছে এম শব্দগুলো। আনন্দে আত্মহারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিশুরা। দীর্ঘ দিনের ছুটি এদের কাছে এক অন্যরকম অনুভূতি। ঈদের নতুন জামা কিনবে,মামা বাড়ি,খালা বাড়ি ও বন্ধুর বাড়ি বেড়াতে যাবে এবং দর্শনীয় স্থান পরিদর্শন করবে। সে এক মহাপরিকল্পনা ওদের।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় গেলে এমন চিত্র চোখে পড়ে এ প্রতিবেদকের কাছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রাথমিকে ১৪ দিন একটানা ছুটি থাকবে। এই সব ছুটি জনিত কারণে ৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত টানা ১৪দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

২য় শ্রেনীর ছাত্রী প্রিয়াঙ্কা জানায়, ওহ্ কি আনন্দ লাগছে আমাদের অনেক দিন পর স্কুল বন্ধ হয়েছে। আমি মামার বাড়ির, নানু বাড়ি, পার্কে ঘুরতে যাবো। একই সুরে ১ম শ্রেনীর ছাত্রী মাহিমা আক্তার জানায়, আমি মাটির ব্যাংকে টাকা জমাইছি। সে টাকা দিয়ে নতুন জামা কিনবো। কত যায়গায় যাবো, আহ্ কি আনন্দ।

তবে ছুটির বিষয় নিয়ে অভিযোগ করে উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র উসামানুর সাগর এর মা পপি আক্তার ডলি বলেন,‘এমনিত বাচ্চাদের পড়াশোনা ভালো ভাবে হয় না। বন্ধ আর ছুটি প্রায় সময় থাকে। কিন্ত এত লম্বা ছুটিতে বাচ্চাদের পড়ালেখার খেয়াল আরো নষ্ট হয়ে যাবে। যদি ঈদের ৫ দিন আগে স্কুলগুলো বন্ধ হত তাহলে বাচ্চাদের জন্য ভালো হত।’

হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন বলেন,‘সরকারি ভাবে স্কুল ছুটি আগামীকাল (শুক্রবার) থেকে। আজ বাচ্চাদের ক্লাস করে নিয়মিত যে ভাবে ছুটির সময় সেভাবে ছুটি দিয়েছি। এসময় বাচ্চারা খুব আনন্দে বাড়ি ফিরছে। তাদের মাঝে কি উৎসব আনন্দ বইছে তাদের ছুটি শেষে বুঝতে পেরেছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com