বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

রামগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
রামগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে জানান পুলিশ সুপার।

শনিবার বিকেলে রামগঞ্জের নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের রামগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, রামগঞ্জের নন্দনপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছিল দলীয় লোকজন। হঠাৎ ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে। এসময় উভয়পক্ষের সংঘর্ষ বাঁধে। ভাংচুর করা হয় ৩-৪টি মোটরসাইকেল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি অপু মাল ও সাধারণ সম্পাদক অভি, শেখ ফরিদ, রাসেল, আশিক, বিএনপিকর্মী আব্দুর রহমানসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ছাত্রলীগের শান্তি সমাবেশে হামলা চালায় ছাত্রদল বিএনপি। এসময় তারা ছাত্রলীগ নেতা-কর্মীদের গাড়ি ভাংচুর করে তাদের মারধর করে। এতে ছাত্রলীগের ৮ জন নেতাকর্মী আহত হন।

জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এতে তাদের দলীয় ১৫-২০ জন নেতাকর্মী আহত হন বলে জানান এ্যানি।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ বলেন, দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com