সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে বিএনপি নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি; গ্রেপ্তার ২

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে বিএনপি নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি; গ্রেপ্তার ২
বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলমান অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশের তল্লাশির অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা ।
জানা যায়, গত শনিবার (০৮ এপ্রিল) রাতে উপজেলার ঢেকিয়া গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন (৩৬) এবং বরশিকুরা গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন মিয়াকে (৩৪) গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
.
হোসেনপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম শফিকুল হক জানান, বিএনপির চলমান কর্মসূচিকে নস্যাৎ করতে পুলিশ পরিকল্পিতভাবে তার নিজ বাড়িসহ রমজানে বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের বাড়ি ঘরে  তল্লাশি করছেন। ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করায় অনেকেই বর্তমানে বাড়ি ছাড়া রয়েছেন।
.
এ ব্যাপারে উপজেলা বিএনপি’র আহ্বায়ক শিল্পপতি জহিরুল ইসলাম মবিন, সিনিয়র যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল, এ.আই.খান শিবলু জানান, পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির বাড়ি বাড়ি তল্লাশি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছেন। তারা ওই দুই ত্যাগী নেতার মুক্তি দাবি করেন ও গ্রেফতারের তীব্র নিন্দা জানান।
.
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা হোসেনপুর থানা পুলিশের এস.আই মোঃ আজিজুল হক জানান, পূর্বের একটি ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com