শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দুই শতাধিক মানুষকে নগদ অর্থ প্রদান

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
দুই শতাধিক মানুষকে নগদ অর্থ প্রদান
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরহুম আলফাজ উদ্দীনের পুত্রবধু ও মরহুম জামাল উদ্দীনের স্ত্রী আমেরিকা প্রবাসী কামরুন নাহার কর্তৃক প্রতিষ্টিত জামাল-কামরুন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় সমাজের সুবিধাবঞ্চিত,অসহায়,দরিদ্র দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
২০ এপ্রিল বুধবার সকাল ১১টায় উপজেলার আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল মাঠে উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আলফাজ উদ্দিন মোহাম্মদীয়া হাফিজীয়া মাদ্রাসার সভাপতি মো. আশরাফ উদ্দিন চৌধুরী। আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল এর প্রতিষ্ঠাতা মো.সালাহ্ উদ্দিন এর সভাপতিত্বে ও সাংবাদিক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাজ উদ্দিন মোহাম্মদীয়া হাফিজীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন,কমলগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক মোশাহিদ আলী। 
এছাড়া উপস্খিত ছিলেন শিক্ষক আবুল কাসেম,, সমাজসেবক নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জামাল-কামরুন ফাউন্ডেশনের পক্ষ হতে এলাকার প্রায় দুই শতাধিক মানুষের মধ্য নগদ অর্থ বিতরণ করা হয়।

মরহুম জামাল উদ্দিনের ছোট ভাই মো. সালাহ্ উদ্দিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, দরিদ্র মানুষের মাঝে জামাল-কামরুন ফাউন্ডেশন সব সময় পাশে থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com