সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে মোবাইল কোর্টের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে
তাড়াইলে মোবাইল কোর্টের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্টের মাধ্যমে ফিজিশিয়ান নমুনা গুদামজাত করন ও বিক্রয়ের অপরাধে দুই ওষুধ ফার্মেসীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা শারমিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রওশনা জাহান।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফিজিশিয়ান নমুনা গুদামজাত করন ও বিক্রয়ের অপরাধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লিটন পালের অমিত মেডিকেল হলকে ৪৫ হাজার টাকা ও মাঝারী প্রকৃতির ৭ কার্টুন মালামাল জব্দ এবং একই অপরাধে রাজু মিয়ার বন্ধু মেডিকেল হল থেকে ১০ হাজার টাকা ও তিন কার্টুন মালামাল জব্দ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুর রউফ তালুকদার, ইউএনও অফিসের নাজির তাইজুল ইসলাম এবং নিরাপত্তা ফোর্স।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রওশনা জাহান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘন অপরাধে দুটি ওষুধ ফার্মেসীকে ৫৫ হাজার টাকা জরিমানা ও ১০ কার্টুন মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com