রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

মেসিকে নিয়ে তথ্যচিত্র প্রচার করবে অ্যাপেল টিভি প্লাস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
মেসিকে নিয়ে তথ্যচিত্র প্রচার করবে অ্যাপেল টিভি প্লাস

পিএসজি ছাড়ার পর সংবাদের শিরোনামে লিওনেল মেসি। তবে শঙ্কা উড়িয়ে বুধবার (৭ জুন) রাতে জানা গেছে মেসির নতুন গন্তব্য। আল হিলাল কিংবা বার্সা নয়, আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী ফুটবলার। জানা গিয়েছে, ইন্টার মায়ামিতে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সঙ্গে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ পাবেন মেসি।

এদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ওপর নির্মিত চার পর্বের তথ্যচিত্রের সিরিজ সম্প্রচারের ঘোষণা করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপেল টিভি প্লাস।

স্ট্রিমিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ডিসেম্বরে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে সাত গোল করার পাশাপাশি নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া ফুটবলের মহাতারকাকে নিয়ে এই সিরিজে পর্দার আড়ালের অনেক দৃশ্যপট থাকবে।‌

এক বিবৃতিতে অ্যাপেল টিভি জানায়, ‘তথ্যচিত্রে নিজের মুখেই আর্জেন্টিনা জাতীয় দলে নিজের অসাধারণ কেরিয়ার নিয়ে কথা বলেছেন মেসি। তুলে ধরেছেন বিশ্বকাপ জয়ের নেপথ্যে বিভিন্ন ঘটনাপ্রবাহ।’ তবে তথ্যচিত্র কবে সম্প্রচার করা হবে তার কোন তারিখ ঘোষণা করা হয়নি।

স্মাগলার ইন্টারটেনমেন্টের ব্যানারে তথ্যচিত্রের বেশ কিছু দৃশ্য চিত্রায়িত হয়েছে প্যারিস, কাতার এবং আর্জেন্টিনায়। সিরিজে ২০০৫ সালে আর্জেন্টিনা দলে অভিষেক হওয়া মেসির আন্তর্জাতিক কেরিয়ারের খুঁটিনাটি জানা যাবে। অভিষেক ম্যাচে বদলি হিসেবে নামার মাত্র দুই মিনিটের মধ্যে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। সেই সঙ্গে রয়েছে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে পরাজিত হওয়া মেসির বিভিন্ন ঘটনাপ্রবাহ।

বিশ্বকাপ গ্রহণের দৃশ্য প্রদর্শনের মাধ্যমে শেষ হবে সাত বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী কিংবদন্তী ফুটবল তারকাকে নিয়ে গড়া এই তথ্যচিত্র।

চলতি মাসের শুরুতেই পিএসজি থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী মেসি। ক্লাবটির হয়ে দুই মৌসুমে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন তিনি। সেই সঙ্গে জয় করেছেন লিগ ওয়ানের দুই শিরোপা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com