কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলায় নারান্দিয়া এলাকা থেকে গরুসহ মোঃ রবিন মিয়া (২০) ও সুমন মিয়া (২০) নামে দুই চোরকে আটক করেছে এলাকাবাসী।
সোমবার (১২ জুন) রাত সাড়ে তিন ঘটিকার সময় নারান্দী উচ্চ বিদ্যালয় সামনে চুরিকৃত গরু আটক করে এলাকাবাসী পৌর সদর উত্তর পাড়া গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে মোঃ রুকন উদ্দিনের বসত গোয়াল ঘরে গরু না দেখে খুঁজতে নামে আশপাশ এলাকায় নারান্দী উচ্চ বিদ্যালয়ের পাশে গরুসহ চুর কে দেখতে পায়, গরুর মালিক রোকনের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং দুই চুরকে আটক করে।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ গরুসহ দুই চুরকে থানায় নিয়ে আসে। রবিন পৌর সদর বীর পাকুন্দিয়া গ্রামের মোস্তফার ছেলে, সুমন একই এলাকার নুরুল আমিনের ছেলে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, দুই চোরকে আজ সোমবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আদালতের মাধ্যমে