রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে যাওয়া হলো না হাসান ও হোসাইনের

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বিদ্যালয়ে যাওয়া হলো না হাসান ও হোসাইনের

হাসান ও হোসাইন দুই ভাই একটি বাইসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের সামনে পৌছলে পেছন দিক থেকে একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারের চাপায় হোসাইন ঘটনাস্থলেই নিহত হয়। এতে গুরুতর আহত হয় হাসান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১৪ জুন) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা পাকা সড়কের ওপর এর মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত হোসাইন উপজেলার আদর্শপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। নিহত হোসাইন ও আহত হাসান তারা যমজ দুই ভাই। তারা কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাসান ও হোসাইন দুই ভাই একটি বাইসাইকেলে করে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। হাসান বাইসাইকেলটি চালাচ্ছিল আর হোসাইন পেছনে বসা ছিল। তারা বিদ্যালয়ের সামনে পৌছলে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হোসাইন নিহত হয় এবং হাসান গুরুতর আহত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন তরুন বলেন, হাসান ও হোসাইন যমজ দুই ভাই। তারা খুবই মেধাবী ছাত্র ছিল। নিয়মিত বিদ্যালয়ে আসত। হোসাইনের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ সড়কটি খুবই ব্যস্ততম। সড়কের পাশেই এ বিদ্যালয়টি অবস্থিত। অথচ বিদ্যালয়ের ডানে-বামে কোন সাংকেতিক সাইনবোর্ড নেই। এমনকি কোন গতিরোধকও নেই। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার বলেছি। কিন্তু তারা কোন কর্ণপাত করেনি। এই সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com