সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে বিদ্যালয়ের প্রবেশ দ্বারে ময়লার স্তূপ, নাকাল শিক্ষার্থীরা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
তাড়াইলে বিদ্যালয়ের প্রবেশ দ্বারে ময়লার স্তূপ, নাকাল শিক্ষার্থীরা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টির প্রবেশ দ্বার ঘেঁষেই গড়ে উঠেছে একটি ময়লা ফেলার আঁস্তাকুড়। এতে ফেলা হচ্ছে নিকটবর্তী বাজারের সব ময়লা-আবর্জনা। উৎকট গন্ধের কারণে ক্লাসে বসতে পারে না শিক্ষার্থীরা। অস্বস্তিকর ও নোংরা পরিবেশের মধ্যেই ক্লাস করতে হয় তাদের। কখনো কখনো শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।

তাড়াইল উপজেলা সদর বাজারের পূূর্ব পাশেই বিদ্যালয়টির অবস্থান। নাম তাড়াইল সরকারি  পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৬০০। ভালো পড়াশোনার দিক দিয়ে বিদ্যালয়টির সুনাম আছে এলাকায়। দিন দিন বাড়ছে শিক্ষার্থীর সংখ্যাও।

তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে একই স্থানে ময়লা ফেলা হলেও পরিষ্কার করা বা বর্জ্য অপসারণের কোনো উদ্যোগ নেয়নি বাজার কমিটি ও স্থানীয় প্রশাসন। প্রায় সময় দুর্গন্ধ এত বেশি তীব্র হয় যে বিদ্যালয় ভবনে বসে থাকাও দায় হয়ে যায়। শ্রেণিকক্ষের দরজা-জানালা বন্ধ করেও দুর্গন্ধ এড়ানো যায় না।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় দুর্গন্ধে খুব কষ্ট হয়। বিদ্যালয়ের ভিতরে ছোট একটা মাঠ থাকলেও দুর্গন্ধের কারণে তারা খেলাধুলা করতে পারেন না। শ্রেণিকক্ষের দরজা-জানালা বন্ধ করে ক্লাস করতে হয়। বিদ্যালয়ের শিক্ষকগণ বলেন, দুর্গন্ধের কারণে বাচ্চারা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। এদিকটায় কেউ কর্ণপাত করছেন না। শিক্ষার্থীদের নিয়ে দুর্গন্ধের মধ্যে ক্লাস নিতে খুবই কষ্ট হয়।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদির বলেন, বিদ্যালয়ের প্রবেশ দ্বারেই  ময়লার স্তূপ হওয়ায় দুর্গন্ধে শিক্ষার্থীরা এখান দিয়ে ঠিকমতো চলাচল করতে পারে না ও মাঠে খেলাধুলা করতে পারে না। দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে পাঠদান করাও মুশকিল হয়ে পড়েছে। দরজা-জানালা বন্ধ করে পাঠদান করতে হয়। ময়লার স্তূপ সরিয়ে নেওয়ার জন্য অনেক অনুরোধ করা হয়েছে। কিন্তু কেউ কথা শোনে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন দৈনিক আমাদের নতুন সময়কে বলেন, বিদ্যালয়ের পাশে ময়লা-আবর্জনা ফেলা দুঃখজনক। বাজার ব্যবসায়ীরা যাতে ওই স্থানে আর কোনো বর্জ্য ফেলতে না পারে তার ব্যবস্থা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com