শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পাকা আমের রসমালাই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে
পাকা আমের রসমালাই

বাজারে এখন পাওয়া যাচ্ছে পাকা আম। ঘরেই তৈরি করতে পারেন রসাল আমের রসমালাই। পাকা আমের রসমালাই রেসিপি রইলো এখানে।

উপকরণ

পাকা আমের পিউরি ১/৩ কাপ, ছানা ১ কাপ, ময়দা ১ চা চামচ, চিনি ১ চা চামচ, সিরা তৈরির উপকরণ, পানি ৩ কাপ, চিনি ১ কাপ, মালাই তৈরির উপকরণ, তরল দুধ ২ কাপ, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ১/৪ কাপ, এলাচের গুঁড়া ১/৪ চা চামচ।

প্রণালি

ছানার সঙ্গে চিনি ও ময়দা মিশিয়ে মথে নিন ৫-৬ মিনিট। এর পর প্রথমে বল তৈরি করে তারপর চ্যাপ্টা করে রসমালাইয়ের মিষ্টি বানিয়ে নিন। আকৃতি খুব বেশি বড় করার প্রয়োজন নেই।

এবার সিরা তৈরির জন্য পানি ও চিনি একসঙ্গে জ্বাল করতে হবে। প্রথম বলক আসার পর মিষ্টিগুলো দিয়ে ঢেকে দিন। ১৮ থেকে ২০ মিনিট মিডিয়াম হিটে জ্বাল দিতে হবে। আর ঢাকনা খুলবেন না। ২০ মিনিট পর চুলা বন্ধ করে ১ ঘণ্টার জন্য রেখে দিন।

মালাই তৈরির সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে দিন। ঘন করে জ্বাল দিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন। পুরোপুরি ঠাণ্ডা হওয়ার পর আমের পিউরি মিশিয়ে নিন। সিরা থেকে মিষ্টিগুলো তুলে একটি ছড়ানো বাটিতে নিয়ে ওপরে ঢেলে দিন আমমিশ্রিত মালাই। এক ঘণ্টা পর পরিবেশন করুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com