পাকুন্দিয়া নিরব ইলেকট্রনিক্স এন্ড জিম সেন্টারে রাকিব (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুন)সন্ধ্যা পাকুন্দিয়া পৌরসদর গরুহাট সংলগ্ন এলাকায় নিরব ইলেকট্রনিক্স এন্ড জিম সেন্টারে জিম করার সময় তার মৃত্যু হয়।রাকিব কটিয়াদী উপজেলার চর আলগি গ্রামের রবিউলের ছেলে,রাকিব চরফরাদী তার নানার বাড়ি থেকে চর আদর্শ কলেজে লেখাপড়া করত।সে চর আদর্শ কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্র।
জিম সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন জানান, জীমরত অবস্থা হঠাৎ মাটিতে লুটে পড়েন, তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রানা মৃত বলে ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন জানান, রাকিবের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।