মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলের বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সাজুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
তাড়াইলের বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সাজুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমরেড হামিদুল হক সাজু (৭৫) মৃৃৃত্যু বরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (২জুলাই) রাত ৯টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা কমরেড হামিদুল হক সাজু মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে তার পরিবার। 
সোমবার (৩জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অর্নার দিয়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে সাচাইল কাছেমুল উলুম মাদরাসা মাঠে জানাযার নামাজ শেষে স্হানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়।
.
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট রওশনা জাহান, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) জেলা সভাপতি আবদুর রহমান রুমি।
.
এছাড়াও মরহুমের নামাজে জানাজায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা মরহুমের আত্মীয়-স্বজন এবং সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। উপস্থিত সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com