কিশোরগঞ্জে পাকুন্দিয়া পৌর সদর হাপানিয়ায় ৪০ পিস ইয়াবা সহ শফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
পাকুন্দিয়া থানার এস আই মেনহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসতবাড়ি সামনে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান শফিকুল ইসলাম প্রতিদিন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করত। খবর পেয়ে পুলিশ ওই এলাকা অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করে। সে পৌর সদর হাঁপানিয়া গ্রামের মৃত রমজান আলী ছেলে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন সততা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত শফিককে আজ মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।