রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টুইটারকে টেক্কা দিতে মেটার ‘থ্রেডস’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে
টুইটারকে টেক্কা দিতে মেটার ‘থ্রেডস’

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে নতুন মাইক্রোব্লগিং সাইট আনছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ। বৃহস্পতিবার থেকে অ্যাপল অ্যাপস্টোরে পাওয়া যাবে থ্রেডস নামের অ্যাপটি। রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, ইনস্টাগ্রামের টেক্সট-ভিত্তিক অ্যাপ ‘থ্রেড’ আগামী ৬ জুলাই উন্মুক্ত করা হবে।

ধারণা করা হচ্ছে, মেটার থ্রেডস অ্যাপ বিনামূল্যের পরিষেবা হবে। ব্যবহারকারী কতগুলো পোস্ট দেখতে পারবেন, থাকবে না তার কোনও সীমাবদ্ধতা। যেখানে টুইটারে এ ধরনের সীমাবদ্ধতা যুক্ত করে ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেছেন ইলন মাস্ক।

থ্রেডস নিয়ে এক টুইটে মাস্ক লেখেন, ধন্যবাদ, তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করেছে। এই পদক্ষেপটি জাকারবার্গ ও মাস্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সর্বশেষতম নজির। টুইটারের সামনে এখন বড় হুমকি হতে পারে থ্রেডস।

সাম্প্রতিক বছরগুলোতে টুইটার সদৃশ বেশ কয়েকটি অ্যাপ বাজারে এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল এবং মাস্টোডনর এগুলোর মধ্যে অন্যতম। তবে ৪৪ বিলিয়ন ডলারের টুইটারের সঙ্গে পাল্লা দেয়ার মতো কিছু করে দেখাতে পারেনি এগুলো।

এক্ষেত্রে থ্রেডস অনেক এগিয়ে। টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সম্পদ রয়েছে মেটার। এছাড়া থ্রেডস ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের অংশ হবে, তাই এটি কয়েক মিলিয়ন অ্যাকাউন্ট নিয়েই শুরু হচ্ছে। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মতো শূন্য থেকে শুরু করতে হচ্ছে না এটিকে।

ফলে টুইটারের তুলে নেয়া সুবিধাগুলোকে হাতিয়ার বানিয়ে এই জনপ্রিয় মাইক্রোবগ্লিং প্ল্যাটফর্মের একটি দারুণ বিকল্প হাজির করতে জাকারবার্গকে খুব বেশি বেগ পেতে হবেনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com