পাকুন্দিয়ায় সাবেকুন নাহার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করছে পুলিশ।
বুধবার দুপুরের দিকে উপজেলার নারান্দী চরপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা ২:৩০ টার দিকে বাথরুমে যায় ওই গৃহবধূ। দীর্ঘ সময় বাথরুম থেকে বের হয়ে না আসায় পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানায় এস আই মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।