সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ

‘গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে তুলে ধরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসাইন

স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রোববার (১৭ জুুলাই) সকালে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ওষুধি ও অন্যান্য গাছের চারা রোপন করেন। 
কর্মসূচির শুরুতেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষরোপনের প্রতি সবসময়ই গুরুত্বারোপ করতেন। আর নিজ হাতে বৃক্ষরোপণের পাশাপাশি তার যত্ন নিতেন।তিনি আরো বলেন, বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে, যার ফলশ্রুতিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশের এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। তাই প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে ডা. আলমাস হোসাইন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত প্রতিটি সদস্যকে তাদের বাড়ির খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ওষুধি ও অন্যান্য গাছের চারা রোপন করার আহ্বান জানান। একইসাথে তিনি অপ্রয়োজনীয়ভাবে গাছ না লাগিয়ে পরিকল্পনামাফিক গাছ লাগানোর পরামর্শ দেন এবং বাড়ির আঙ্গিনার পতিত ও খালি জায়গায় শাকসবজিসহ ফলমূল ও ওষুধি গাছ লাগানোর আহ্বান জানান। 
সঠিক স্থান ও সঠিক প্রজাতি নির্বাচন করে গাছ লাগিয়ে সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গাছ বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড শোষণ করে, বায়ুমণ্ডলে অক্সিজেন ছেড়ে দেয়, বায়ুদূষণ রোধ করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই সুস্থ জীবন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে বৃক্ষ রোপন করা প্রয়োজন। এসময় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com