সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে পুলিশের অভিযানে মোটরসাইকেল উদ্ধার

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে
তাড়াইলে পুলিশের অভিযানে মোটরসাইকেল উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ অভিযান চালিয়ে চুুুুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

তাড়াইল থানার এসআই কাজী মো. রবিউল হক সোহেল এর নেতৃত্বে এএসআই আলী হোসেন, এএসআই নুরুল ইসলাম সহ পুলিশের একটি দল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দর নগর হালুয়াপাড়া গ্রামের জনৈক রুবেল মিয়ার বসত ঘরের পিছনের বিলের পানি থেকে মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টায় মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং দুপুর সাড়ে ১২টায় মোটরসাইকেলটি মালিক আবদুল বাতেন এর কাছে হস্তান্তর করে।  
উল্লেখ্য, উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দর নগর নয়াপাড়া গ্রামের হাজী আবুল কাশেম আলতু মিয়ার ছেলে আবদুল বাতেন নিজ  মোটরসাইকেলটি গত শনিবার (১৫ জুলাই) রাত ১১ টায় বসতঘরের সামনে আনলক অবস্থায় রেখে দেয়। ঐদিন রাত ১ টা ৩০ মিনিটের পর কে বা কারা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরেরদিন রবিবার তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তকারী এসআই কাজী মো. রবিউল হক সোহেল গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করে।
ভুক্তভোগী আবদুল বাতেন জানান, আমার চুরি  হওয়া মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে শুনে ভালো লাগছে। আমি জানতাম পুলিশ চেষ্টা করলে আমার মোটরসাইকেলটি উদ্ধার করতে পারবে। আর সেটাই হয়েছে।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করে মালিক আবদুল বাতেন এর কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিকে খোঁজাখুঁজির চেষ্টা অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com